জুলাই-সেপ্টেম্বর

পূর্বাভাস ছাড়িয়েছে পেপসিকোর মুনাফা

আন্তর্জাতিক বাজারে বিক্রি বাড়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িছে গেছে পেপসিকোর আয় ও মুনাফা।

আন্তর্জাতিক বাজারে বিক্রি বাড়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িছে গেছে পেপসিকোর আয় ও মুনাফা। তবে উত্তর আমেরিকায় চাহিদা কমায় খাদ্য ও পানীয়ের বিক্রিতে কিছুটা পতন দেখা গেছে। খবর সিএনবিসি।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রান্তিকে পেপসিকোর মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৪ কোটি ডলারে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ২ হাজার ৩৮৩ কোটি ডলারের বেশি। এ সময় শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২ ডলার ২৯ সেন্ট, যা প্রত্যাশিত ২ ডলার ২৬ সেন্টের চেয়ে বেশি। একই সময় নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ২৬০ কোটি ডলারে, যা আগের বছর ছিল ২৯৩ কোটি ডলার।

পেপসিকোর অর্গানিক আয় বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। তবে বিশ্বব্যাপী খাদ্য ও পানীয় বিক্রির পরিমাণ কমেছে ১ শতাংশ। সিইও র‌্যামন লাগুয়ার্তা বলেন, ‘মূল্য সংবেদনশীল গ্রাহকদের আকৃষ্ট করতে আমরা ছোট প্যাকেজে পণ্য সরবরাহ করছি। এতে বিক্রি কিছুটা কমলেও আয় বাড়ছে।’

প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর আমেরিকার বাজারে খাদ্য ও পানীয় পণ্যের চাহিদা কমে গেছে। এ কারণে খরচ কমানো ও নতুন পণ্য উদ্ভাবনে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে পেপসিকো। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে পেপসি ফুডস নর্থ আমেরিকার বিক্রি কমেছে ৪ শতাংশ। ভোক্তাদের জন্য তুলনামূলক স্বাস্থ্যসম্মত স্ন্যাকস তৈরির অংশ হিসেবে কোম্পানিটি নতুন ‘ডোরিটোস প্রোটিন’ ও রঙবিহীন চিপস বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এ সময় পেপসি যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের রকস্টার এনার্জি ব্র্যান্ড বিক্রি করেছে প্রতিদ্বন্দ্বী সেলসিয়াসের কাছে। একই সঙ্গে বিনিয়োগ প্রতিষ্ঠান এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা পেপসিকোয় ৪০০ কোটি ডলারের শেয়ার কিনেছে।

প্রতিষ্ঠানটি চলতি বছরের পূর্ণাঙ্গ আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এবং জানিয়েছে, মূল মুদ্রা বিনিময় হার বাদে আয় আগের বছরের সমান থাকবে। এছাড়া প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমি কফিল্ড অবসরে যাচ্ছেন, তার স্থলাভিষিক্ত হবেন ওয়ালমার্ট ইউএসের সিএফও স্টিভ শমিট।

প্রতিষ্ঠানটি চলতি বছরের পূর্ণাঙ্গ আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। পেপসিকো জানিয়েছে, মুদ্রা বিনিময় হার বাদে আয় আগের বছরের মতোই থাকবে। এছাড়া কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) জেমি কফিল্ড অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন ওয়ালমার্ট ইউএসের সিএফও স্টিভ শমিট।

আরও