ইউএস নেভির সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি লকহিড মার্টিনের

মার্কিন নৌবাহিনীর সঙ্গে প্রায় ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলারের সরবরাহ চুক্তি করেছে লকহিড মার্টিনের সহযোগী সিকোর্স্কি।

মার্কিন নৌবাহিনীর সঙ্গে প্রায় ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলারের সরবরাহ চুক্তি করেছে লকহিড মার্টিনের সহযোগী সিকোর্স্কি। এর আওতায় ৯৯টি সিএইচ-৫৩কে কিং স্ট্যালিয়ন হেলিকপ্টার সরবরাহ করবে প্রতিরক্ষা খাতের কোম্পানিটি। সিকোর্স্কি জানিয়েছে, এটি সিএইচ-৫৩কে মডেলের হেলিকপ্টারের জন্য সর্ববৃহৎ ক্রয়াদেশ। তিনটি ৭ হাজার ৫০০ শাফট হর্সপাওয়ার ইঞ্জিনে চালিত এ যুদ্ধযান সৈন্য, সরবরাহ ও ভারী সরঞ্জাম পরিবহনে ব্যবহার হয়। হেলিকপ্টারগুলো ২০২৯-৩৪ সালের মধ্যে সরবরাহ করা হবে। এর আগে গত মাসে নিউজিল্যান্ড থেকে ১৬০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছিল সিকোর্স্কি। খবর ও ছবি রয়টার্স

আরও