পারস্পরিক সহযোগিতা জোরদারে পূবালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির সব চিকিৎসক ও কর্মীদের কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা দেবে ব্যাংকটি। অন্যদিকে পূবালী ব্যাংকের সব কার্ডহোল্ডার ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির পক্ষে আরো ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা আবু রায়হান আল বেরুনী; সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ ও করপোরেট অ্যাফেয়ার্স প্রধান তারেক সামি রহমান। অন্যদিকে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক; উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস বিভাগের প্রধান এনএম ফিরোজ কামাল; উপমহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. আবু নাসার; সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড সেলস প্রধান মোসাব্বির হোসেন তালুকদার এবং সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড মার্কেটিং প্রধান মো. আসাদুল্লাহ খান।