আইসিইতে বেড়েছে অ্যারাবিকা কফির দাম

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গতকাল অ্যারাবিকা কফির দাম বেড়েছে।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গতকাল অ্যারাবিকা কফির দাম বেড়েছে। এ সময় পণ্যটির পাউন্ডপ্রতি মূল্য দাঁড়ায় ৩ ডলার ৫২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারের বিনিয়োগকারীদের এখন নজর আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, আলোচনায় ব্রাজিল থেকে আমদানি হওয়া কফির ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার বিষয়টি আসতে পারে।

গতকাল রোবাস্তা কফির দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৪ হাজার ১৬৭ ডলারে নেমে এসেছে। ভিয়েতনামে নতুন মৌসুমের আগে সীমিত সরবরাহের কারণে লেনদেন কার্যক্রম মন্থর রয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ায় আবহাওয়া অনুকূলে থাকায় কফি গাছের দ্বিতীয় ধাপের বিকাশে সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আরও