এফএএস ফাইন্যান্সের দর কমেছে ২০%

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ কমেছে।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে ছিল ১ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এফএএস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৩৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৫ টাকা ৫৫ পয়সায়।

লোকসানের কারণে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। তবে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের তিন হিসাব বছরে যথাক্রমে ১০ শতাংশ, ৫ শতাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এফএএস ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২১০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪। এর ১৩ দশমিক ২০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও