মেঘনা ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু

সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধার সম্প্রসারণ ও ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে এটি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেঘনা ব্যাংক পিএলসির ‘মেঘনা-পে’ অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করা হয়েছে। সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধার সম্প্রসারণ ও ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে এটি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান বাংলা কিউআর পেমেন্ট সেবাটির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ‘মেঘনা-পে’ অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে সরাসরি পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এ উদ্যোগ গ্রাহকের দৈনন্দিন লেনদেনকে আরো সহজ, দ্রুত ও সুবিধাজনক করবে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

আরও