চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২০২৪ সালের একই সময়ের তুলনায় দুবাইভিত্তিক বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী ডিপি ওয়ার্ল্ডের মুনাফা দ্বিগুণ বেড়ে ৫৩ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে। একই সময় আয় ২০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২০ কোটি ডলারে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান বিন সুলাইম জানান, চলতি বছরের প্রথমার্ধে ভূরাজনৈতিক উত্তেজনা, লোহিত সাগর রুটে অব্যাহত বিঘ্ন ও ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে পুরো খাতে অনিশ্চয়তা বিরাজ করেছে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কার্যক্রম ডিপি ওয়ার্ল্ডের শক্তিশালী মুনাফা অর্জনে ভূমিকা রেখেছে। খবর ও ছবি দ্য ন্যাশনাল