অক্টোবরে চীনের সয়াবিন আমদানি রেকর্ড সর্বোচ্চে

চীনের অক্টোবরে সয়াবিন আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে তেলবীজটির আমদানি বাড়িয়েছে চীন।

চীনের অক্টোবরে সয়াবিন আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে তেলবীজটির আমদানি বাড়িয়েছে চীন। দেশটির কাস্টমস ডাটা বিশ্লেষণ করে রয়টার্স জানায়, শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশটি অক্টোবরে ৯৪ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে। এটি গত বছরের ৮০ লাখ ৯০ হাজার টনের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ বেশি।

চীনে চলতি বছরের মে-অক্টোবর পর্যন্ত সয়াবিন আমদানি ধারাবাহিকভাবে বেড়েছে। দেশটির কাস্টমস ডাটা অনুযায়ী চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির সয়াবিন আমদানি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের ১৩ শতাংশ শুল্কের কারণে যুক্তরাষ্ট্র থেকে আনা সয়াবিনের দাম ব্রাজিল থেকে আমদানীকৃতের তুলনায় বেশি হওয়ায় বাণিজ্যিক ক্রেতারা তা কম কিনেছেন। সম্প্রতি চীনা আমদানিকারকরা তুলনামূলক কম দামে ব্রাজিল থেকে সয়াবিনের ২০টি কার্গো কিনেছেন।

আরও