কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

সোনালী পেপার: ডিএসইতে গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ২২০ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৯৮ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ দশমিক ৫৮ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সোনালী পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ২৬ পয়সায়।

জিকিউ বলপেন: ডিএসইতে গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫২ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৭০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৯০ পয়সায়।

সমতা লেদার: ডিএসইতে গত ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১৫ টাকা ৭০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬৮ দশমিক ৯১ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সমতা লেদারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এসএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সমতা লেদারের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৪ পয়সায়।

আরও