২০২৫ সালের প্রথম নয় মাসে দুবাইয়ের জিডিপি প্রবৃদ্ধি ৪.৭%

২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দুবাইয়ের অর্থনীতি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দুবাইয়ের অর্থনীতি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সময় দেশটির জিডিপি ৯ হাজার ৬৬০ কোটি ডলারে পৌঁছেছে। অর্থায়ন, নির্মাণ ও সেবা খাতের দ্রুত প্রবৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে স্বাস্থ্য ও সামাজিক খাতে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া নির্মাণ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। খবর আরব নিউজ

আরও