পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও ফাইন ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৬৯ পয়সায়।
ফাইন ফুডস: ফাইন ফুডসের পর্ষদ সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফাইন ফুডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা।
৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সায়।