ফ্রান্সে গম উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা

ফ্রান্সে গত বছর অতিবৃষ্টির কারণে গম উৎপাদন (সফট হুইট) উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল।

ফ্রান্সে গত বছর অতিবৃষ্টির কারণে গম উৎপাদন (সফট হুইট) উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। চলতি বছর দেশটিতে খাদ্যশস্যটির উৎপাদন আগের বছরের তুলনায় বাড়তে পারে ২৭ শতাংশ। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের কৃষি মন্ত্রণালয়। খবর বিজনেস রেকর্ডার।

ফ্রান্সে অনুকূল আবহাওয়ার প্রভাবে এ বছর প্রধান খাদ্যশস্যগুলোর উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালে ফ্রান্সে মোট গম উৎপাদন দাঁড়াতে পারে ৩ কোটি ২৬ লাখ টনে, যা গত পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি।

এছাড়া চলতি বছর ফ্রান্সে যব উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ১ কোটি ১৮ লাখ টন, যা ২০২৪ সালের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ এবং গত পাঁচ বছরের গড়ের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ বেশি।

দেশটিতে চলতি বছর তেলবীজের মধ্যে সরিষার উৎপাদন ৪২ লাখ টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেশি। পাশাপাশি ২০২৫ মৌসুমের জন্য ভুট্টা চাষের জমির পরিমাণও বাড়িয়ে ১৫ লাখ ৯০ হাজার হেক্টর ধরা হয়েছে, যা জুনে প্রাথমিকভাবে অনুমান করা ১৪ লাখ ৮০ হাজার হেক্টরের তুলনায় বেশি।

আরও