এ অর্জন গ্রাহককেন্দ্রিকতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিচালনগত উৎকর্ষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বহুজাতিক এ ব্যাংক।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘বৃহৎ করপোরেট ব্যাংকিংয়ের সক্ষমতা ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের জন্য আবারো স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এটি এইচএসবিসির সক্ষমতার গভীরতা ও দলের নিষ্ঠাকে প্রতিফলিত করে। পাশাপাশি বাংলাদেশে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গ্রাহকদের প্রবৃদ্ধি ও রূপান্তরে সহায়তা এবং তাদের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিতে আমাদের একাগ্রতাকেও তুলে ধরে।’
অন্যদিকে ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’-এ এইচএসবিসির গ্রুপ চিফ এক্সিকিউটিভ জর্জেস এলহেদেরি ‘গ্লোবাল ব্যাংকার অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত হয়েছেন। পাশাপাশি এশিয়াজুড়ে ইউরোমানির প্রতিযোগিতামূলক কয়েকটি বিভাগে এইচএসবিসি জয়ী হয়েছে, যার মধ্যে রয়েছে ‘বেস্ট ব্যাংক ইন এশিয়া’ বা এশিয়ার সেরা ব্যাংকের স্বীকৃতি।