বিবিএস

প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধিতে ধস, ১.৮১ শতাংশে নেমেছে

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিক জিডিপির আকার ব্যাপক হারে কমেছে। হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

কৃষি খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের ১ম কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৩৫ শতাংশ।

শিল্প খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২২ শতাংশ।

সেবা খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাবের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

আরও