ডিজিটাল স্বাস্থ্যসেবা আরো সহজ ও সুবিধাজনক করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম’ ব্যবহার করে সরাসরি লাইফপ্লাস অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি–এর পক্ষে কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মো. আবিদ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি এর ডিজিটাল চ্যানেলস বিভাগের এসভিপি ও প্রধান এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর হেড অব বিজনেস মো. আল-হাসিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-বিজ্ঞপ্তি