দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা মুশফিক মামুন রিজভী তার কাছে থাকা ২ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি করবেন তিনি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৯০ পয়সায়।

২০২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৩৬ পয়সায়।

২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৩২ পয়সায়।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৬ হিসাব বছরের ২৩ জুন পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি, পরিশোধিত মূলধন ৪০ কোটি ও রিজার্ভে রয়েছে ৪৫ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা চার কোটি। এর মধ্যে ৫২ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৮৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও