আর্জেন্টিনায় রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে আর্জেন্টিনায় সয়াবিন উৎপাদন হতে পারে ৫ কোটি ৩৬ লাখ টন। আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ৫ কোটি ১ লাখ টন।

আর্জেন্টিনায় ২০২৬-২৭ মৌসুমে শস্য উৎপাদন রেকর্ড ১৫ কোটি ৭৯ লাখ টনে পৌঁছতে পারে। সয়াবিন ও ভুট্টার উৎপাদন বাড়ায় এবার মোট উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ। খবর হেলেনিক শিপিং নিউজ।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে আর্জেন্টিনায় সয়াবিন উৎপাদন হতে পারে ৫ কোটি ৩৬ লাখ টন। আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ৫ কোটি ১ লাখ টন। এছাড়া ভুট্টার উৎপাদন ৬ কোটি ৪ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৬০ লাখ টনে উঠতে পারে।

আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন তেল ও সয়াবিনের খৈল রফতানিকারক। ভুট্টা রফতানিতেও দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়।

বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক রামিরো কস্তা বলেন, ‘গত মৌসুমে দেশটির ইতিহাসে সর্বাধিক শস্য উৎপাদন হয়েছিল। এবারো প্রায় একই মাত্রায় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া ও কৃষকদের উৎপাদন সিদ্ধান্তের ওপর চূড়ান্ত উৎপাদন নির্ভর করবে।’

অন্যদিকে গমের উৎপাদন কমে ২ কোটি ৩৪ লাখ টন হতে পারে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ২ কোটি ৭৮ লাখ টন।

আরও