ন্যাশনাল হাউজিংয়ের দর বেড়েছে ১০%

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির শেয়ারদর গতকাল ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির শেয়ারদর গতকাল ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়, আগের কার্যদিবসে যা ছিল ২১ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরের ন্যাশনাল হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সায়।

আরও