এশিয়ার প্রধান বাজারগুলোয় আরো কমেছে চালের দাম

নিম্নমুখী চাহিদা ও সরবরাহ বৃদ্ধির কারণে এশিয়ার প্রধান বাজারগুলোয় বেশ কয়েক দিন ধরেই নিম্নমুখী প্রবণতায় আছে চালের দাম।

নিম্নমুখী চাহিদা ও সরবরাহ বৃদ্ধির কারণে এশিয়ার প্রধান বাজারগুলোয় বেশ কয়েক দিন ধরেই নিম্নমুখী প্রবণতায় আছে চালের দাম। গত সপ্তাহেও অঞ্চলটিতে এ ধারা বজায় ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

বিশ্বে শীর্ষ চাল রফতানিকারক দেশ ভরত। দেশটিতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৭৮-৩৮৪ ডলার। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৩৮০-৩৮৬ ডলারে বেচাকেনা হয়েছে। এ সময় ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম ছিল টনে ৩৭২-৩৭৭ ডলার।

কলকাতাভিত্তিক এক চাল ব্যবসায়ী বলেন, ‘বাজারে সরবরাহ অনেক বেশি। দাম উল্লেখযোগ্য হারে কমার পরও কয়েক সপ্তাহ ধরেই চাহিদা কম।’

এদিকে ভারতের সরকারি গুদামে চাল ও ধান মিলিয়ে ১ জুন পর্যন্ত মোট মজুদ ছিল রেকর্ড ৫ কোটি ৯৫ লাখ টন, যা ভারত সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১ কোটি ৩৫ লাখ টনের তুলনায় অনেক বেশি।

থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দামও গত সপ্তাহে কমে টনপ্রতি ৩৯৮ ডলারে নেমেছে, আগের সপ্তাহে যা ছিল ৪১০ ডলার। দাম কমার পেছনে ভূমিকা রেখেছে মুদ্রার বিনিময় হারের অস্থিরতা ও দুর্বল চাহিদা।

এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘থাই বাথের বিনিময় হার কমে যাওয়া ও সীমিত চাহিদার কারণে গত সপ্তাহে দাম কমেছে।’

আরও