বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করতে দুবাইয়ের কোম্পানির সঙ্গে খুলনা পাওয়ারের চুক্তি

দুবাইয়ের সাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে একটি ‘‌সম্পদ ক্রয় চুক্তি’ স্বাক্ষর করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।

দুবাইয়ের সাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে একটি ‘‌সম্পদ ক্রয় চুক্তি’ স্বাক্ষর করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। বিদ্যুৎ কেন্দ্র বিক্রির জন্য এ চুক্তি করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে চুক্তির আওতায় যশোরের নওয়াপাড়ায় অবস্থিত কেপিসি ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সাবসন এনার্জি এফজেডসিওর কাছে বিক্রি বা উৎপাদিত বিদ্যুৎ পুনরায় রফতানি করবে খুলনা পাওয়ার। এর আগে খুলনার খালিশপুরে অবস্থিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি ইউনিট-২ বিদ্যুৎ কেন্দ্রের সম্পদ বিক্রির জন্য তুরস্কের আকসা এনার্জি ইউরেতিম এ এসের সঙ্গে সম্পদ ক্রয় চুক্তি করেছিল কেপিসিএল।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কেপিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সায়।

কোম্পানিটি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানের মুনাফা বাড়ার পাশাপাশি আয় বৃদ্ধির ফলে প্রথম প্রান্তিকে কেপিসিএলের মুনাফা বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কেপিসিএলের ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কেপিসিএলের ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কেপিসিএলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৯ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কেপিসিএলের ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়।

১৯৯৭ সালে দেশের প্রথম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কেপিসিএলের যাত্রা শুরু। কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩১ কোটি ৪১ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর ৬৯ দশমিক ৯৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৪১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও