এবার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না দেশের বিভিন্ন এলাকার কৃষকরা। কাঙ্ক্ষিত দাম না পাওয়া এসব কৃষকের পাশে দাঁড়িয়েছে সুপারশপ স্বপ্ন। সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃষক মিজান মন্ডল ও টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কেনে স্বপ্ন টিম। সরাসরি সংগ্রহের পর তা ঢাকাসহ সারা দেশের আউটলেটগুলোয় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর আগে গণমাধ্যমে ফুলকপি চাষীদের দুর্দশার খবর প্রকাশিত হলে মেহেরপুরের কৃষকদের পাশে দাঁড়ায় স্বপ্ন টিম। —বিজ্ঞপ্তি