হিলিতে আলুর দাম বেড়েছে কেজিতে ৬-৮ টাকা

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিপ্রতি ৬-৮ টাকা।

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিপ্রতি ৬-৮ টাকা। সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির বাজারদর বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই আলুর পর্যাপ্ত সরবরাহ আছে। এক সপ্তাহ আগে কাটিনাল জাতের আলু ১০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গুটি জাতের আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে, এক সপ্তাহ আগে যা ছিল ১২ টাকা।

হিলি বাজারের আলু বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘‌বর্তমানে আলুর মৌসুম শেষের দিকে। অধিকাংশ কৃষকের ঘরে যেসব আলু ছিল তা বিক্রি প্রায় শেষ। এ কারণে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে।’

আরও