সাইবার নিরাপত্তা সচেতনতায় ব্যাংক এশিয়ার কর্মীদের প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন।

ব্যাংক এশিয়া পিএলসির কর্মীদের মধ্যে সাইবার নিরাপত্তা-বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ডিজিটাল সম্পদ সুরক্ষায় দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে শনিবার রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন। সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (আইসিটি) এসএম তোফায়েল আহমেদ। এ সময় সাইবার নিরাপত্তা সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব, সাইবার নিরাপত্তা ঝুঁকি, কর্মীদের দায়দায়িত্ব এবং উত্তম নিরাপত্তাচর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যাংক এশিয়ার বিভিন্ন পর্যায়ের টিম লিডার, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানরা সরাসরি প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া ব্যাংকের অন্য কর্মীরা অনলাইনের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত ছিলেন।

আরও