প্রতিষ্ঠানটির আয়ের পূর্বাভাস বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় এ ধস নামে। গত বুধবার লেনদেন শেষে ব্রডকমের শেয়ারদর প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যায়। প্রতিষ্ঠানটি চলতি প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৯ দশমিক ৪ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে, বিনিয়োগকারীদের সর্বোচ্চ প্রত্যাশার চেয়ে যা কিছুটা কম। গবেষণা প্রতিষ্ঠান ভিজিবল আলফার প্রধান মেলিসা অটো জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোয় চিপের বাজারে ব্যাপক তেজি ভাব ছিল। ফলে গত সোমবারও ব্রডকমের শেয়ারদর রেকর্ড উচ্চাতায় পৌঁছে এবং বাজার মূলধন ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। খবর এফটি