জাপানে ইস্পাত উৎপাদন কমেছে ৪.৫%

বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।

বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ ও উৎপাদন খাতে নিম্নমুখী চাহিদা উৎপাদন কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ চীন সম্প্রতি রফতানি বাড়িয়েছে। তাই জাপানের নিম্নমুখী রফতানিও উৎপাদন কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এক প্রতিবেদনে জানায়, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টনে নেমে এসেছে, যা টানা তিন অর্থবছরের মতো পতন এবং ২০২০-২১ অর্থবছরের পর সর্বনিম্ন।

এক বিশ্লেষক বলেন, ‘কভিড-১৯ মহামারীর সময় যেভাবে চাহিদার উল্লেখযোগ্য পতন দেখা দেয়, সাম্প্রতিক সময়ও একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শ্রম সংকট ও উচ্চ কাঁচামালের খরচে নির্মাণকাজে বিলম্ব, গাড়ি এবং অন্যান্য উৎপাদন খাতের কার্যক্রম কমে যাওয়ায় ইস্পাতের চাহিদা ব্যাপকভাবে কমে পায়। একই সঙ্গে চীনের বিপুল রফতানি বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করেছে। এটি উৎপাদন কমার উল্লেখযোগ্য কারণ।’

সংস্থাটি আরো জানায়, সামনের দিনগুলোয় জাপানে ইস্পাত উৎপাদন আরো কমতে পারে। কারণ মার্চের শেষে নিপ্পন স্টিল তাদের একটি ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দিয়েছে এবং জেএফই স্টিল মে মাসের মাঝামাঝি সময়ে একটি ফার্নেস সাময়িকভাবে স্থগিত করবে।

আরও