গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা একটি চ্যালেঞ্জ

অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশেষ করে গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা একটি চ্যালেঞ্জ হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও একাডেমিক ঐতিহ্য নিঃসন্দেহে অত্যন্ত সমৃদ্ধ। তবে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার পেছনে শুধু শিক্ষার মান নয়, গবেষণা, আন্তর্জাতিক সুনাম, বিদেশী শিক্ষার্থীর উপস্থিতি এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা একটি চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেপুটেশন আরো শক্তিশালী করা, বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তাই র‍্যাংকিংয়ের অবস্থানকে শুধু পিছিয়ে পড়া হিসেবে না দেখে, বরং কোথায় উন্নতির সুযোগ রয়েছে—সেটি চিহ্নিত করার একটি মাধ্যম হিসেবে দেখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষার মান, ঐতিহ্য ও মেধাবী শিক্ষার্থী-শিক্ষকদের শক্তিকে কাজে লাগিয়ে গবেষণায় বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক উপস্থিতি আরো বাড়ানো গেলে বিশ্ববিদ্যালয় তার সক্ষমতার সর্বোচ্চটা ধরে রাখতে এবং আন্তর্জাতিক পরিসরে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

আরও