বর্জ্য যখন নতুন উদ্ভাবন

এই আয়োজনের মূল সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সভাপতি আশেক এলাহী আরাফ। সার্বিক ব্যবস্থাপনা ও চূড়ান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সহ-সভাপতি আবরার লাবিব ল্যুভেন। আর পুরো প্রদর্শনীর আকর্ষণীয় ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং নান্দনিক বিন্যাসের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক জুয়াইরিয়া মিহিতা।

অনাবশ্যক কিংবা ফেলে দেয়া প্লাস্টিক, কাগজ বা বোতল—বর্জ্য বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ফেলনা কোনো কিছুর ছবি। তবে সেই ভাবনায় পরিবর্তন এনে ফেলনা বর্জ্যকেও যে শিল্প ও টেকসই প্রযুক্তিতে রূপান্তর করা সম্ভব, তা দেখিয়ে দিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) একদল তরুণ। পরিবেশ রক্ষা এবং তরুণদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়টির ইনভাইরনমেন্টাল ট্রেইলব্লেজার্স ক্লাব আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য বিন’।

বিয়ন্ড দ্য বিন মূলত শিক্ষার্থীদের প্রথাগত বর্জ্য ভাবনায় ধাক্কা দিয়ে ‘কম ব্যবহার, পুনঃব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ’ (Reduce, Reuse, Repurpose)—এই মূলমন্ত্রে উৎসাহিত করার একটি প্রয়াস। ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনীর মাধ্যমে এই কর্মসূচির পর্দা ওঠে, যেখানে আইইউবি পরিবারের সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন ও শিল্পকর্ম প্রত্যক্ষ করার সুযোগ পান।

প্রতিযোগিতাটি প্রকাশের পরপরই ক্যাম্পাসজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। আইইউবির বিভিন্ন বিভাগ থেকে ২০০টিরও বেশি চমৎকার প্রজেক্ট ও শিল্পকর্ম এতে জমা পড়ে। প্রতিযোগিতাটি প্রধানত তিনটি বিভাগে বিভক্ত ছিল।

ক্রাফট: বাসাবাড়ি ও ক্যাম্পাসের পরিত্যক্ত উপকরণ পুনর্নবীকরণ করে তৈরি নান্দনিক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সামগ্রী।

ফটোগ্রাফি: আলোকচিত্রের ক্যানভাসে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক রূপ ও পরিবেশগত সংকটের চিত্র।

গ্রিন ক্যাম্পাস আইডিয়া: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কীভাবে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই করা যায়—তার অভিনব নকশা ও আইডিয়া।

এ আয়োজনের মূল সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সভাপতি আশেক এলাহী আরাফ। সার্বিক ব্যবস্থাপনা ও চূড়ান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সহ-সভাপতি আবরার লাবিব ল্যুভেন। আর পুরো প্রদর্শনীর আকর্ষণীয় ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং নান্দনিক বিন্যাসের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক জুয়াইরিয়া মিহিতা।

২২ জুলাই আইইউবি মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতায় এগিয়ে আসে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। টেকসই ও সবুজ পৃথিবী নির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলাই ছিল এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য।

সমাপনী অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি নতুন নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। পুরো আয়োজনের শেষভাগে উন্মাদনা ছড়ায় জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড ‘অড সিগনেচার’-এর জমকালো পরিবেশনা।

আরও