মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার

মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার একটি সম্ভাবনাময় ক্ষেত্র, যা বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশাল সমুদ্রসীমার যথাযথ ব্যবহার করে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিকে আরো শক্তিশালী করা সম্ভব। দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ সামুদ্রিক অর্থনীতিতে বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার শুধু বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এখানে প্রশিক্ষিত নৌবাহিনী কর্মকর্তাদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা জাহাজের মাধ্যমে সাগরে গিয়ে তাদের ব্যবহারিক ক্লাস ও গবেষণা নমুনা সংগ্রহ করতে পারে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ও সামুদ্রিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন কোর্স পড়ানো হয়।

আরও