বিশ্ববিদ্যালয়ের এ অর্জনের পেছনে গবেষণার মান, গবেষণার পরিবেশ এবং আন্তর্জাতিকীকরণ—এ তিনটি ক্ষেত্র বিশেষ ভূমিকা রেখেছে। ২০১৮ সাল থেকে ডিআইইউ গবেষণাবান্ধব প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে। গবেষণার মান, প্রভাব ও আন্তর্জাতিক দৃশ্যমানতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত গবেষণা ও প্রকাশনার জন্য আর্থিক প্রণোদনা, গবেষণা পুরস্কার ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে থাকে। গবেষকদের জন্য গবেষণা অবকাঠামো ও সহায়ক সুবিধা উন্নয়নেও উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়েছে। এসব ধারাবাহিক উদ্যোগের ফলে ২০২১ সাল থেকে স্কোপাস ও আইএসআই-ইনডেক্সড গবেষণা প্রকাশনার ক্ষেত্রে ডিআইইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রাতিষ্ঠানিক গবেষণা অর্থায়ন, গবেষণা স্বীকৃতি, উন্নত গবেষণা সুবিধা এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুযোগ ডিআইইউর গবেষণার পরিবেশকে আরো শক্তিশালী করেছে। আন্তর্জাতিকীকরণে ডিআইইউর রয়েছে বিস্তৃত কার্যক্রম। বিশ্বের ৬৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় ও মবিলিটি, স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, সামার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক ইন্টার্নশিপসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ডিআইইউ একটি বৈশ্বিকভাবে সংযুক্ত একাডেমিক পরিবেশ গড়ে তুলেছে।