ক্যারিয়ারের প্রথম সিঁড়ি

অনেক শিক্ষার্থী মনে করেন, লিংকডইন ব্যবহারের উপযুক্ত সময় হলো চাকরিজীবনে প্রবেশের ঠিক আগের মুহূর্তটি।

কিন্তু ধারণাটি বদলানোর সময় এসেছে। পেশাজীবনের এ শক্তিশালী প্লাটফর্মটি ব্যবহার শুরু করতে পারেন আজ থেকেই, ক্যাম্পাসের গণ্ডিতে পা রেখেই। বিশ্বের অন্যতম বৃহৎ এ পেশাদার নেটওয়ার্কিং প্লাটফর্মটি শুধু চাকরির সন্ধানেই নয়, বরং ক্যারিয়ার গঠনের প্রথম ধাপ থেকেই হতে পারে এক অনন্য সহায়ক। স্মার্ট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই প্লাটফর্মটিকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ পথরেখা তৈরি করছেন। লিংকডইন হলো আপনার প্রফেশনাল আইডেন্টিটি গড়ে তোলার একটি ডিজিটাল প্লাটফর্ম।

অনেক চাকরি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে চাকরির সুযোগ কখনোই অনলাইনে প্রকাশ করা হয় না; বরং রেফারেলের মাধ্যমেই সেগুলো পূরণ হয়। লিংকডইন এই নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকর ও সুসংহত একটি মাধ্যম।

আরও