জাবি ক্যাম্পাস

পরিযায়ী পাখিকে করা যাবে না বিরক্ত, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেয়া ও উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন না ফেলারও নির্দেশনা দিয়েছে প্রশাসন

শীতের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও আবাসস্থল নিশ্চিত করতে বিরক্ত না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। জলাশয়গুলো পাখির অবাধ বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেয়া ও উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন না ফেলারও নির্দেশনা দিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাখির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের মাধ্যমে তাদের নিরাপদ আবাসস্থল ও অভয়ারণ্য নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে।

আরও