এআইইউবি সর্বদা মানসম্পন্ন শিক্ষা ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিয়ে আসছে

ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান

ট্রাস্টি বোর্ড, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

এআইইউবি সর্বদা মানসম্পন্ন শিক্ষা ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিয়ে আসছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে যৌথভাবে বাংলাদেশের শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) জন্য এক গৌরবময় মাইলফলক। এ অনন্য অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকদের নিরলস শ্রম, নিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের সুস্পষ্ট প্রতিফলন।

এআইইউবি সর্বদা মানসম্পন্ন শিক্ষা ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে আমাদের ‘সেন্টার ফর ন্যানো টেকনোলজি রিসার্চ’ (সিএনআর), ‘সেন্টার ফর সাসটেইনেবল এনার্জি রিসার্চ’ (সিএসইআর) এবং ‘সেন্টার ফর ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমস’ (সিভিইএস)-এর মতো বিশেষায়িত গবেষণা কেন্দ্রগুলো ন্যানো টেকনোলজি, টেকসই শক্তি এবং ভিএলএসআই প্রযুক্তিতে উদ্ভাবনী গবেষণা পরিচালনা করছে। এছাড়া আমাদের ‘এআইইউবি জার্নাল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিশ্বখ্যাত স্কোপাস ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে।

আমাদের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যানের আলোকেই ভবিষ্যতের গবেষণার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, বায়োইনফরমেটিকস ও রিনিউয়েবল এনার্জির মতো উদীয়মান ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও গবেষণা তহবিলের সুযোগ আরো বৃদ্ধি করা হবে। পাশাপাশি ‘বিজনেস ইনকিউবেশন সেন্টার’-এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অংশীদারত্ব আরো জোরদার করে তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এআইইউবি তার অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

আরও