আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানসম্মত গবেষণাপত্র প্রকাশে জোর দেয়া জরুরি

ড. অশ্বিন ফার্নান্দেজ

ভাইস প্রেসিডেন্ট, স্ট্র‍্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট, কিউএস

র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, গবেষণা তহবিল বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতির সমৃদ্ধিতে সাহায্য করে।

বাংলাদেশের অর্থনীতি চমৎকারভাবে এগোচ্ছে, আর এখনই বিশ্ববিদ্যালয়গুলোকে এর সঙ্গে সরাসরি যুক্ত করার সময়। সরাসরি ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে যাওয়ার আগে ‘এশিয়া রিজিওনাল র‍্যাংকিং’ বা ‘সাবজেক্ট র‍্যাংকিং’ দিয়ে শুরু করুন। ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে একাডেমিক ও এমপ্লয়ার রেপুটেশন সর্বোচ্চ গুরুত্ব পায়; এশিয়ার র‍্যাংকিংয়ে তা আরো বেশি (২০ শতাংশ)। গ্র্যাজুয়েটরা যেন কর্মক্ষেত্রে ভালো করে ও শিক্ষকদের সঙ্গে শিল্পের নিবিড় সম্পর্ক গড়ে তাতে বিশেষ মনোযোগ দরকার। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কের মাধ্যমে মানসম্মত গবেষণাপত্র প্রকাশে জোর দিন। বিদেশী শিক্ষক ও শিক্ষার্থী আকর্ষণে কোনো শহরকে ‘গ্লোবাল স্টুডেন্ট হাব’ হিসেবে গড়ুন। বিষয়ভিত্তিক ও আঞ্চলিক র‍্যাংকিংয়ে গুণগত গবেষণা ও নিয়োগকর্তাদের আস্থা অর্জন হলে সহজেই বৈশ্বিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি হবে।

আরও