বিশ্বমানের শিক্ষা, সংস্কৃতি বিনিময় ও পূর্ণ আর্থিক সুরক্ষার কারণে একাধিক ইউরোপীয় বৃত্তি বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে অবস্থান করছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস মাস্টার্স প্রোগ্রাম সবচেয়ে আকর্ষণীয়, যা সম্পূর্ণ অর্থায়নের পাশাপাশি একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিরল সুযোগ দেয়। জার্মানির ঐতিহ্যবাহী ডাড স্কলারশিপ উচ্চ ভাতার সঙ্গে চমৎকার গবেষণা ও ক্যারিয়ার তৈরির প্লাটফর্ম হিসেবে সমাদৃত। অন্যদিকে হাঙ্গেরি সরকারের স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ফ্রান্স সরকারের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ,সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ পূর্ণ অর্থায়নের পাশাপাশি পেশাগত দক্ষতা বিকাশে বড় ভূমিকা রাখছে। শতভাগ টিউশন ফি, স্বাস্থ্য বীমা, উড়োজাহাজ ভাড়া ও জীবনযাত্রার মাসিক ভাতা নিশ্চিত করা পাঁচটি স্কলারশিপ উপযুক্ত প্রস্তুতি এবং শক্তিশালী একাডেমি প্রোফাইল থাকা শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ার গড়ার ভিত গড়ে দিচ্ছে।