জাপানের নারা ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর হলেন এনএসইউর অধ্যাপক ড. রেজা

ড. রেজার এ প্রতিষ্ঠান থেকেই তার ডক্টরাল (পিএইচডি) ডিগ্রি অর্জন এবং পরবর্তী গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছিলেন।

জাপানের জাতীয় গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় ‘নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ডিভিশন অব বায়োলজিক্যাল সায়েন্সেসে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন গবেষক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা। চলতি বছর অক্টোবর থেকে তিনি এ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। এ একাডেমিক সংযুক্তির অধীনে ড. রেজা উচ্চতর গবেষণা সহযোগিতা, স্নাতকোত্তর শিক্ষার্থীদের নির্দেশনা, একাডেমিক সেমিনার পরিচালনা, যৌথ গবেষণা প্রকাশনা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক উদ্যোগে কাজ করবেন। তার এ নিয়োগ বাংলাদেশ ও জাপানের গবেষণা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক একাডেমিক সহযোগিতা আরো জোরদার করবে।

ড. রেজার এ প্রতিষ্ঠান থেকেই তার ডক্টরাল (পিএইচডি) ডিগ্রি অর্জন এবং পরবর্তী গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছিলেন।

উল্লেখ্য, ড. হাসান মাহমুদ রেজা বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের একজন নির্বাচিত ফেলো। তিনি প্রায় দুই দশক ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে তিনি ফার্মেসি বিভাগের চেয়ারপারসন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জার্নালে ড. রেজার ১৫০টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফার্মেসি শিক্ষা ও বায়োমেডিকেল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল’, ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ও ‘ডিনস অ্যাওয়ার্ড’সহ বেশকিছু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও