ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) আয়োজনে শেষ হলো দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫। শনিবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম তামিম; উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড; এসবিইর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেরা ছয়টি প্রবন্ধকে পুরস্কৃত করা হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. আহমাদ আহসান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ও সিআইটিএলের ড. বেন বাভেফপেফে।
শিল্প খাতের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক কয়েকটি আলোচনা।
শিক্ষা খাতের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার; সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম; আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ; যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল; যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মো. সরদার; মালয়েশিয়ার ইউসিএসআই ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আকতার হোসেন; মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান; অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম একাডেমির ড. ফেরদৌস সালেহীন।
দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল তিনটি প্যারালাল সেশন যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ১০৬টি গবেষণাপত্র ও ১২টি পোস্টার উপস্থাপন করেন। পাশাপাশি ছিল ‘মিট দ্য জার্নাল এডিটরস’ শীর্ষক একটি সেশন, যেখানে সম্মেলনের পর প্রকাশিতব্য জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রবন্ধের রচয়িতারা।