অর্থনৈতিক চাপ ও মানসিক স্বাস্থ্য

টাকা নিয়ে দুশ্চিন্তা একা বহন না করে বন্ধু, পরিবার বা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেবার সঙ্গে আলোচনা করা জরুরি।

গবেষণায় বারবার দেখা গেছে আর্থিক চাপ ও মানসিক স্বাস্থ্যের মধ্যে সরাসরি সম্পর্ক আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে করা এক গবেষণায় আর্থিক চাপে থাকাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার প্রবণতা বেশি পাওয়া গেছে, আর পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থীর তথ্য নিয়ে করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, আর্থিক চাপে থাকা শিক্ষার্থীদের মধ্যে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তা সবচেয়ে বেশি বেড়েছে। তাই টাকা নিয়ে দুশ্চিন্তা একা বহন না করে বন্ধু, পরিবার বা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেবার সঙ্গে আলোচনা করা জরুরি।

কৃচ্ছ্রসাধন বা জীবনযাত্রার মান কমিয়ে দেয়া আর্থিক সাক্ষরতার উদ্দেশ্য নয়; বরং নিজের উপার্জিত বা প্রাপ্ত অর্থের সঠিক নিয়ন্ত্রণ নিজের হাতে রাখাই এর লক্ষ্য। প্রথম বর্ষ থেকেই এ ছোট ছোট অভ্যাস চর্চা করলে ভবিষ্যতের আর্থিক চাপ অনেকটাই কমে আসে, আর করপোরেট জীবনে প্রবেশের আগেই যারা এ দক্ষতা অর্জন করেন, তারা ক্যারিয়ারের শুরুতেই এগিয়ে থাকেন।

আরও