সেমিনারে শ ম রেজাউল করিম

বাঙালির সব বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাঙালির সব বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপরিকল্পিতভাবে ভাষার লড়াই থেকে শুরু করে ক্রমান্বয়ে স্বাধীনতার আন্দোলন ও সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এভাবেই তিনি গণতান্ত্রিক উপায়ে পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছিলেন।

গতকাল রাজধানীর বেইলি রোডের নিজ বাসভবন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘ভাষা থেকে স্বাধিকার’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকসহ অন্য নেতারা বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, বাংলা ভাষার বয়স হাজার বছরের ঊর্ধ্বে হলেও বাংলা ভাষাভাষীদের জাতীয়তাবোধের চেতনায় উদ্বুদ্ধ করে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বেই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের মূল নেতৃত্বে আসীন হয়ে বঙ্গবন্ধুই ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

আরও