গাজীপুরের কাশিমপুরে পশ্চিম শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ।
এর আগে সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার লিনা খানম জানান, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ১০টা ২৫ মিনিটের মধ্যে সেখানে দুইটি ইউনিট পৌঁছায়। পরে আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাদের সাহায্য করতে পরবর্তীতে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।