গ্রেফতার

নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। চক্রটি প্লাটিনাম কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে দুই ভুক্তভোগীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। কয়েন হস্তান্তরের কথা বলে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে তারা আরো টাকা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা পুলিশকে জানান। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেফতার ও তার বাড়ি থেকে ভুয়া কয়েন দুটি উদ্ধার করা হয়েছে।

আরও