শিক্ষা উপদেষ্টা

সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে পত্রিকায় বিজ্ঞাপন দেবে সরকার

বুধবার (৪ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ও মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেবে সরকার। যোগ্য উপাচার্য খুঁজতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বুধবার (৪ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ও মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নানা অসঙ্গতির কারণে উপাচার্য নিয়োগের জন্য আমরা একটি বোর্ড তৈরি করেছি। উপাচার্য নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেব। এতে আগ্রহীরা আবেদন করবেন। এরপর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যদের উপাচার্য নিয়োগ দেয়া হবে।

শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন ভাতার ব্যবস্থা সৃষ্টির কথা জানিয়ে এ উপদেষ্টা বলেন, আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে যেখানে শিক্ষকরা পেশাগত মর্যাদা পায়। আমরা চাই এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেন তারা একটা সম্মানজনক বেতন পান। আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আমরা চাই একটা স্বচ্ছ বদলি প্রক্রিয়া।

আরও