ভোটের ফল প্রকাশে বেশি সময় লাগবে না: ইসি মাছউদ

ভোটকে কেন্দ্র রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিবেশ বেশ উৎসবমুখর। তারা পরিকল্পিতভাবে কাজ করছেন। তাই ভোটের ফলাফল প্রকাশে খুব বেশি দেরি হবে না বলে তিনি আশাবাদী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত খবর পরিবেশনের বুথ পরিদর্শনে এসে ইসি আবদুর রহমানেল মাছউদ এভাবে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ।

এদিকে, ভোটকে কেন্দ্র রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা কড়া পাহারা দিচ্ছেন।

আরও