মাগুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু

তারা কলেজ থেকে কোচিং শেষে বাড়িতে ফিরছিলেন।

মাগুরায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রবিন (২৩), সাজিম (২০) ও জয় (২২)।

মাগুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিদ্ধার্থ সাহা জানান, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর নামক স্থানে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী রবিন ও জয় ঘটনাস্থলে মারা যায় এবং অপর আরোহী গুরুতর আহত সাজিমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের তিন আরোহী মাগুরা থেকে তাদের বাড়ি ফিরছিলেন অপরদিক থেকে অর্থাৎ ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রবিন মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও মৃত জয় বরইচারা গ্রামের প্রতাপ বিশ্বাসের ছেলে এবং মৃত সাজিম কাসিয়াডাঙা গ্রামের বকুল মিয়ার ছেলে। তারা কলেজ থেকে কোচিং শেষে বাড়িতে ফিরছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও