ফের চালু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

এখন থেকে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি।

আটদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। গতকাল সকাল ৮টার দিকে ইউনিটটিতে পুনরায় উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। এখন থেকে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি।

১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ত্রুটি দেখা দেয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়। আমরা সবসময় চেষ্টা করি, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে।

বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে ৩৭১ মেগাওয়াট ও প্রথম ইউনিটটি থেকে ৬৫৮ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও