জাতীয় প্রেস ক্লাবের দোতলার ওয়াশরুম থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবে শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।