শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সেমিনারের আয়োজন করে। ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল সকালে অনুষ্ঠিত এ সেমিনারে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ক্যাবের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে স্টুডেন্টস ফোরাম ফর এনার্জি ট্রানজিশনের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যক্ষ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী এমএএম গোলাম কিবরিয়া।