সড়ক তলিয়ে সাজেকে আটকা প্রায় ৬০০ পর্যটক

গত সোম ও মঙ্গলবার সাজেকে ভ্রমণে যাওয়া এসব পর্যটক ফেরার পথে সড়ক পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েছেন। পানি না নামা পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হচ্ছে না

টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক–বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় সড়ক ও একটি সেতুর সংযোগাংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক ভ্যালিতে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি জানিয়েছে, গত সোম ও মঙ্গলবার সাজেকে ভ্রমণে যাওয়া এসব পর্যটক ফেরার পথে সড়ক পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েছেন। পানি না নামা পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হচ্ছে না।

সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, বাঘাইহাটের মাচালং এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৬০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বৃষ্টিপাত কমে সড়ক থেকে পানি নেমে গেলে তারা ফিরতে পারবেন।

তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া নেয়া হবে না। তারা শুধু খাবার ও প্রয়োজনীয় সেবার খরচ পরিশোধ করে রিসোর্ট ও কটেজে অবস্থান করতে পারবেন।

আরও