লক্ষ্মীপুরে ফেসবুক লাইভে এসে আদালত চত্বরে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুরে বড় ভাইয়ের দেয়া ‘চুরির অপবাদ সইতে না পেরে’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লাইভে এসে’ জজ আদালতের ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান নামে এক যুবক। আজ বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেলা জজ আদলতের ৬ তলার উপর থেকে লাফিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে বড় ভাইয়ের দেয়া ‘চুরির অপবাদ সইতে না পেরে’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লাইভে এসে’ জজ আদালতের ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান নামে এক যুবক। আজ বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেলা জজ আদলতের ৬ তলার উপর থেকে লাফিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে রোমানের মৃত্যুর খবর শুনে স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকা ভারি হয়ে উঠে। নিহত রোমান সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান তার বড় ভাই সোহেলের ভাঙারি দোকানে কাজ করতেন। কিছুদিন পূর্বে ভাঙ্গারি দোকান থেকে তামার যন্ত্রাংশ খোয়া যায়। এ নিয়ে বড় ভাই ক্ষুব্ধ হয়ে তাকে চুরির অপবাদ দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়। 

ক্ষোভে-অভিমানে আজ বুধবার জেলা জজ আদালতের ৬ তলা ভবনের ছাদ উঠে ফেসবুক লাইভে আসে রোমান। ফেসবুক লাইভে নিজেকে ‘চোর নয়’ বলে দাবি করে মা-বাবার কাছে ক্ষমা চান তিনি। এসময় নিজের ব্যাংক হিসাব ও গোপন ডিজিট নাম্বার বলেন তিনি এবং নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও উল্লেখ করে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

ছোট ভাইয়ের আত্মহত্যার খবর শুনে হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়েন বড় ভাই সোহেল। এসময় তিনি আহাজারি করে বলতে থাকেন, ‘এটাই বুঝি আমার শাস্তি ছিল। ব্যবসায়িক কারণে শাসন করার জন্য দোকান থেকে বের হয়ে যেতে বলেছিলাম। তাই বলে সে আত্মহত্যা করবে, এমন ঘটনা ঘটবে জানলে কখনো বলতাম না।’

আরও