জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৪

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হোসেন আহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের রমাপুরে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার(বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হোসেন আহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের রমাপুরে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিঘলী ইউনিয়নের রমাপুরে সাত্তার মাষ্টার ও ইউনুস মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলমান। এর রেশ ধরে আজ দুপুরে সাত্তার মাস্টার বাড়ীর বিরোধপূর্ণ জমিতে ইউনুস মাস্টারের পক্ষের লোকজন ঘর নির্মাণ করতে শুরু করে। এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) জানান, দুপুরের দিকে গুরুতর কাটা ও জখম নিয়ে পাঁচজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে একজন আগেই মারা যায়। বাকি চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি।

পুলিশ সুপার ড. এ. এইচ. এম. কামরুজ্জামান  জানান, জমি নিয়ে বিরোধীদের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও