বরগুনায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন।

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়নব বিবি (৪৫) নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) ভোরে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাব বিবির মৃত্যু হয়। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, কিছুদিন আগে বরগুনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসছিল। এখন আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। এতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

আরও